খালেদা জিয়ার কন্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

Liberty News Desk
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এবং নিজেকে তাঁর লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোতাল্লেস হোসেন ও তাঁর সংশ্লিষ্টদের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আদালতের আদেশে এসব হিসাব থেকে অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে ৫ কোটি ৩ লাখ ৩ হাজার ৭৮২ টাকা।

৩১ জুলাই বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির তদন্তে উঠে এসেছে, মোতাল্লেস হোসেন ও তাঁর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। এসব অর্থ অবৈধ উৎস থেকে এসেছে কি না এবং কোনো অর্থপাচারের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত চলাকালীন সন্দেহভাজনদের আর্থিক কর্মকাণ্ড, স্থাবর সম্পত্তির তথ্য ও প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই করছে সিআইডি। একই সঙ্গে এই চক্রে কারা কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন