ময়মনসিংহে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অধীনে তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
২০১০ সালে একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মানহানির মামলা দায়ের করা হয়েছিল গ্রামীণ ব্যাংকের তৎকালীন এমডি ইউনূসের বিরুদ্ধে। ২০১১ সালে তিনি হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করেন। পরে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা ২ জুলাই চেম্বার আদালতে ওঠে এবং ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ হয়। ওই ধারাবাহিকতায় রোববার চূড়ান্ত শুনানি হয় এবং মামলা বাতিলের হাইকোর্টের আদেশ বহাল থাকে।
ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তৌফিক হোসেন
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






