বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আলোচনায় চলমান শুল্ক সুবিধা, পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “সন্ত্রাসবাদ দমন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং আমরা দেশের মাটি থেকে এসব অপরাধী গোষ্ঠীকে নির্মূল করতে বদ্ধপরিকর।”

বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

তিনি জানান, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র তা স্বাগত জানায়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করা কমিশনের কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। তিনি বলেন, “অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং ইতিবাচক অগ্রগতি হচ্ছে।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন