জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য: সিইসি

Liberty News Desk
সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, এই কাজ শুধু একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে এ নামাজে অংশ নেন সিইসি।

তিনি বলেন, “সরকারি চাকরি জীবনে নানা দায়িত্ব পালন করেছি, বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তবে এখন যে গুরুদায়িত্ব পেয়েছি, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কাজ জনগণের আস্থা অর্জন করা, এবং সেই আস্থা ফিরিয়ে আনতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব।”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকারি চাকরিজীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও বর্তমানে তার ওপর অর্পিত নির্বাচন পরিচালনার দায়িত্ব সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। “এই দায়িত্ব শুধু একজনের পক্ষে পালন করা সম্ভব নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।”

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এ লক্ষ্যে দেশবাসীর দোয়া ও সহযোগিতা একান্ত প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগোতে চাই।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন