চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের তিন সাবেক এমপির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
ছবিতে দেখা যায়, উপদেষ্টার সামনে দাঁড়িয়ে আছেন ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফ।
এছাড়া, লতিফের পেছনে হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, উপদেষ্টার পেছনে বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ নাছির উদ্দিন এবং কারা উপমহাপরিদর্শক টিপু সুলতানকে দেখা যায়।
সরকারি সফরের অংশ হিসেবে ১৫ জুলাই ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকারের সচেষ্ট থাকার কথা জানান এবং কারাগারে উপাসনার ব্যবস্থা ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কারাগার কেবলই শাস্তির স্থান নয়, এটি সংশোধনাগারও বটে।”
এই সফরের সময় তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
তবে এ বিষয়ে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






