বিমান বিধ্বস্তের দুই মিনিটেই উদ্ধার অভিযানে সেনাবাহিনী

Liberty News Desk
ফাইল ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ, তখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনের জন্য ছুটে আসেন সেনাবাহিনীর সদস্যরা। মাত্র ২ মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছে যান লেফটেন্যান্ট কর্নেল তাহসিনের নেতৃত্বাধীন একটি সামরিক উদ্ধারকারী দল।

ঘটনার পর পরই তারা নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে বিধ্বস্ত স্কুল ভবনে প্রবেশ করেন এবং ধোঁয়ায় আচ্ছন্ন শ্রেণিকক্ষ থেকে একে একে শিক্ষার্থীদের বের করে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের আগমনের আগেই সেনাবাহিনীর সদস্যরা নিজস্ব প্রোটোকল ভেঙে দ্রুত ব্যবস্থা নেন। তাদের সাহসিক ও দ্রুত পদক্ষেপে বহু শিশু শিক্ষার্থীর প্রাণ রক্ষা পায়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া এক সেনা সদস্য জানান, “আমরা পৌঁছেই কোনো দিক চিন্তা না করে স্কুল ভবনে ঢুকে পড়ি। আমাদের একটাই লক্ষ্য ছিল—শিশুদের নিরাপদে বের করে আনা।”

স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয়রা সেনাবাহিনীর এই দ্রুত সাড়া এবং মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল তাহসিনের তত্ত্বাবধানে এই উদ্ধার তৎপরতা না থাকলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ঘটনাটি আবারও প্রমাণ করল—সঙ্কটকালে দ্রুত সিদ্ধান্ত ও নির্ভীকতা জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন