পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর বাসায় পৌঁছেছে

Liberty News Desk
সংগৃহীত ছবি

ঢাকা উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ তার রাজশাহীর বাসায় পৌঁছেছে। মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়।

সামরিক আনুষ্ঠানিকতা শেষ হলে বিকেল ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারা তৌকিরের মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে ক্যান্টনমেন্ট সংলগ্ন নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের ভাড়া বাসায় নিয়ে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। শত শত মানুষ বাড়ির সামনে ভিড় করেন শেষবারের মতো একনজর দেখতে।

বাড়ি থেকে তাঁর মরদেহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়ার কথা রয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে সপুরা কবরস্থানে।

সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তাঁর বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করে যাচ্ছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন