উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

Liberty News Desk
সংগৃহীত ছবি

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসাধীন আছেন। তাদের কুয়েত মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে ৮জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১৩জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, ইউনাইটেড হাসপাতালে ২জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩জন রয়েছেন।

এছাড়া এখন পর্যন্ত মোট ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ১০জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, সম্মিলিত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) ১৬জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ২জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১জন এবং ইউনাইটেড হাসপাতালে ১জন রয়েছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন