উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকার কুর্মিটোলায় ফিউনারেল প্যারেড ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’
এর আগে, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে ও নিহতের মধ্যে ২৫ জনই শিশু এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






