উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৯, আহত ১৬৪: আইএসপিআর

Liberty News Desk
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহতের কথা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছে ১৬৪ জন। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন। 

সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দুর্ঘটনায় আহত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীর ইসলাম সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তালিকা অনুযায়ী হতাহতের হিসাব নিম্নরূপ:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: ৮ জন আহত।
  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ৭০ জন আহত, ২ জন মৃত।
  • সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা: ১৪ জন আহত, ১২ জন মৃত।
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ২ জন মৃত।
  • লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার, উত্তরা: ১১ জন আহত, ২ জন মৃত।
  • উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন আহত, ১ জন মৃত।
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন আহত।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন