রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানেটিতে তিনি একাই ছিলেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
এদিকে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্র মারা গেছেন বলে দাবি করেছেন মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান। নিহতের নাম তানভীর আহমেদ। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






