রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধ প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে, উত্তরা মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করতেছে।
এ ঘটনার একাধিক ভিডিও মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, আকাশে ধোয়ার কুণ্ডলি উড়ছে। ঘটনাস্থলে আহত অবস্থায় একাধিক শিক্ষার্থীকে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হচ্ছে। এ ছাড়াও সেখানে অভিভাবকদের ছোটাছুটি করতেও দেখা গেছে।
উল্লেখ্য, এটি মিগ-২১ বিমানের চাইনিজ ভার্সন। এই বিমানকে পৃথিবী জুড়ে “ফ্লায়িং কফিন” ডাকা হয়। ইতিমধ্যে জানা গেছে বিমানের পাইলট (বিমান বাহিনীর কর্মকর্তা) দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
ঘটনাস্থল থেকে লিবার্টি নিউজ এর প্রতিনিধি জানিয়েছেন একাধিক ছাত্র-ছাত্রী নিহত এবং আহত হয়েছেন, তবে সংখা এখনও জানা যায়নি।
এলএনডি
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






