নির্বাচন ঘিরে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি

নির্বাচনের এখনো সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন সামনে রেখে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
 
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ঘটনা ঘটেছে। সেটা স্বীকার করছি। রাজনীতিতে অনেক কিছুই ঘটে। তবে এ ঘটনার পরে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা, সেটাই মূখ্য বিষয়। এছাড়া গোপালগঞ্জের ঘটনায় মামলা হবে কি-না, সেই ব্যাপারে গঠিত কমিটি সব সিদ্ধান্ত নেবে।
 
এ সময় তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি অনুসারে যেকোন সময় যেকোনো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন