গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় ২২ ঘণ্টা বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা বলা হয়েছে, জেলায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত কারফিউ চলবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়।
গতকাল বুধবার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এরপর জেলাটিতে গতকাল রাত ৮টা হতে আজ সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। আবার সেই কারফিউর সময় ২২ ঘণ্টা বাড়ানো হলো।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






