ইংরেজি ভাষা আয়ত্তের বিকল্প নেই : এডাস্ট চেয়ারম্যান

Liberty News Desk

ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেছেন, বৈশ্বিক যোগাযোগ ও কর্মদক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা আয়ত্তের কোনো বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ডিগ্রি নয়, স্মার্ট কমিউনিকেশন স্কিল ও গ্লোবাল ওয়ার্ক কালচারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাই শিক্ষার্থী ও পেশাজীবীর ভবিষ্যৎ নির্ধারণ করে।

শুক্রবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় এডাস্টের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) আয়োজিত ‘ইংলিশ ফর ওয়ার্ক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামসুল আলম লিটন বলেন, এই কর্মসূচি পরিবর্তনমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সেমিনারে ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এসডিআই পরিচালক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এসডিআই প্রতিষ্ঠিত হয়েছে। এই আয়োজন তারই অংশ, যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবেন।

বক্তারা বলেন, তরুণদের বৈশ্বিক কর্মদক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সেমিনারের ভাষ্য উপস্থাপন করেন গবেষক ও সিনিয়র আইইএলটিএস প্রশিক্ষক মোজাম্মিল মোবারক হোসাইন, জান্নাতুল ফাহিম ও মিরাজ হোসেন। সঞ্চালনা করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।

এছাড়া আরও বক্তব্য দেন সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, চিফ একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন ও অপারেশনস ম্যানেজার ব্যারিস্টার জাকির হোসেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের উপদেষ্টা, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এলএনডি/এনই

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন