রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। বিচার প্রক্রিয়া ধীরগতির জন্য তারা দায়ী নয়। সকলকে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানাচ্ছি।
এদিকে শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে এই মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত মামলার পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় বড় পাথর দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






