আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে

Liberty News Desk
প্রতীকী ছবি

আজ রবিবার দেশের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র আশুরা পালন করছে। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনটি ‘আশুরা’ নামে পরিচিত। আশুরা শব্দের অর্থ ‘দশম’। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনার কারণে এই দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশ্ব ইতিহাসে আশুরার সবচেয়ে বেদনাবিধুর ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে। ফোরাত নদীর তীরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এদিন শাহাদত বরণ করেন। তাঁর আত্মত্যাগ মুসলিম জগতে ত্যাগ ও শোকের অনন্য প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

বাংলাদেশের মুসলমানরাও দিনটিতে নফল নামাজ, রোজা ও বিশেষ ইবাদতের মাধ্যমে আশুরা পালন করেন। শিয়া সম্প্রদায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে ইমাম হোসাইনের (রা.) শাহাদতকে স্মরণ করে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা আশুরার চেতনা হৃদয়ে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ সরকারি ছুটি থাকায় দেশের মুসলিম সম্প্রদায় দিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করছে।

এলএনডি/এনই

২৪ ঘণ্টা সর্বশেষ খবরের জন্য:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন