টানা ৩ দিনের ছুটি পাবেন যারা

Liberty News Desk
ফাইল ছবি

সরকারি চাকরিজীবীরা আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে তিন দিন ছুটি কাটাবেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আশুরার ছুটি। তবে এ ছুটি পাবেন না সরকারি-বেসরকারি জরুরি পরিষেবায় কর্মরতরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সেদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগের দুই দিন শুক্রবার (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই) সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন