গ্রেফতার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন কামাল আহমেদ মজুমদার। পরে কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢামেকে নিয়ে আসে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






