কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা আসামির নাম সাইদুর রহমান সুজন। তিনি সাভার থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৫ জুন) সকালে কেরানীগঞ্জ কারাগারের সূর্যমুখী ভবনের ২ তলায় ১৯ নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেন।
এদিন দুপুরে কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ সাইদুর রহমান সুজনের আত্মহতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুজন একজন হত্যা মামলার আসামি ছিলেন। গত ২৯ জানুয়ারি তাকে সাভারের একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর তাকে গত ২৫ এপ্রিল থেকে ডিটেনশনে রাখা হয়েছিল। আজ রবিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে তিনি আত্মহত্যার চেষ্টা চালায়। পরে বিষয়টি বুঝতে পেরে কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুজনকে খাবার না দেয়ায় তিনি আত্মহত্যা করেছেন এমন একটি খবর ছড়িয়েছে যা সত্য নয়। কারণ সেই সুযোগ এখানে নেই।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






