সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের রাজনীতিতে কতটা প্রভাবশালী এবং কতটা ইনফ্লুয়েনশিয়াল সেটা এবার হাড়ে হাড়ে টের পেলেন ড. ইউনূস। গোলাম মাওলা রনি বলেন, প্রধান উপদেষ্টা যখন লন্ডন যাচ্ছিলেন তখন টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিটি যেভাবে লেখা হয়েছে তা ড. ইউনূসের জন্য অবমাননাকর, অসৌজন্যমূলক। ড. মোহাম্মদ ইউনূসের যে বিশ্বজোড়া খ্যাতির কথা আমরা প্রচার করি, টিউলিপের চিঠির ভাষা এবং উদ্দেশ্য এই খ্যাতিতে রীতিমত চপেটাঘাত।
আজ সকালে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
গোলাম মাওলা রনি আরো বলেন, বাংলাদেশের মিডিয়া, বিশ্বমিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সহ সর্বক্ষেত্রে সেই চিঠি এবং চিঠির ভাষা রীতিমত ভাইরাল। ড. ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন কিনা, ডিনার বা লাঞ্চে অংশ নেবেন কিনা তা নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা হয়েছে। টিউলিপ সিদ্দিকী ড. ইউনূসের নাতির বয়সী।
এখন নাতির বয়সী একটা ব্যক্তির সঙ্গে যখন তাকে সামন্তরালে নামিয়ে আলোচনা-সমালোচনা করা হয়, গ্রেডিং দেওয়া হয়, এর অর্থ ড. ইউনূসকে নিচে নামানো হলো এবং টিউলিপ সিদ্দিকীকে উপরে তোলা হলো।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ড. মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড সফর, সফরে তিনি পুরস্কার পাচ্ছেন, সঙ্গে বিরাট লাঠ বহর নিয়ে গেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছেন, তার যে সকল ম্যাজিক্যাল বয় রয়েছে— লুৎফে সিদ্দিকী রয়েছেন, আরো যাদেরকে তিনি নিয়ে গেছেন ইনক্লুডিং তার প্রেস সচিব মহামান্য শফিক সাহেব। এই সবকিছুর চাইতে টিউলিপ সিদ্দিকীর ওই চিঠির ওজন বেশি হয়ে গেছে। ওই চিঠির গুরুত্ব বেশি হয়ে গেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






