সাবেক সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যু, কারণ জানতে তদন্ত করছে পুলিশ

Liberty News Desk

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদের (তরী) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। তার আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে, সাবেক এই সংবাদ উপস্থাপকের অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে হাতিরঝিল থানা পুলিশ। এরইমধ্যে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়।

সোমবার (৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আসলে তার কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর। মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে, সেখানে তদন্ত করা হবে। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

পরিবারের বরাতে পুলিশ সূত্র জানায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

রোববার হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু গণমাধ্যমকে বলেন, মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়ে জানায়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন