ঢাকায় রাতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, বাড়বে ঠান্ডা অনুভূতি

Liberty News Desk

রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে রাতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির। আর বাতাসের গতি ও আর্দ্রতা বৃদ্ধির কারণে রাতে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতলতা বা ঠান্ডা অনুভূতি বাড়তে পারে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ৬ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে শনিবার (৩১ মে) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন