‘করিডোর স্পর্শকাতর বিষয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপসহীন‘ বলে জানিয়েছেন কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (২৬ মে) সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সীমান্তে কোনো ধরনের ছাড় দেয়া হবে না, সর্বশক্তি দিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ–মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মেনেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনও মতপার্থক্য হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী।’
চট্টগ্রামে একটি কারখানায় কেএনএফ পোশাক উদ্ধারের বিষয়ে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনাটি উদ্বেগজনক। সেনাবাহিনী গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।’
‘সীমান্তে পুশইন কোনোভাবেই কাম্য নয়‘ জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, আমরা বসে থাকবো এটা ভাবার কারণ নেই। এই পরিস্থিতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ন্ত্রণ করছে। সেনাবাহিনী যুক্ত হওয়ায় প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে।
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






