শিক্ষার্থীদের সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ ঘোষণা

Liberty News Desk

দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে দেশের স্কুল-কলেজে চালু হচ্ছে ‘নতুন শপথ’। বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে একটি নতুন শপথ পাঠ করবে। পুরোনো শপথের পরিবর্তে দেশ গঠনে অনুপ্রাণিত করতে নতুন এ শপথ চালু করা হচ্ছে।

নতুন শপথটি হলো- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। 

হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

এলএনডি/এসএইচ

– 

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন