ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

Liberty News Desk

বাংলাদেশ আজ ভারত ও পাকিস্তান উভয়কেই শান্ত থাকার, সংযম প্রদর্শনের ও পরিস্থিতি আরও খারাপ করতে পারে—এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিকেলে এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

এতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে।

ঢাকা আরও আশা করছে যে এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য শেষ পর্যন্ত শান্তি বিরাজ করবে।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন