মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই : পররাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই।

মিয়ানমারের ক্রমবর্ধমান সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি।

তিনি বলেন, “মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে। এই পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নই ওঠে না।”

তিনি আরও বলেন, মিয়ানমারে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রত্যাবাসন সম্ভব নয়।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক দমন-পীড়নের মুখে পালিয়ে এসেছে।

এলএনডি/বিজি

English News : https://www.libertynewsbd.com

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com

X : https://www.x.com/libertynewsbd

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন