দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ইউনূস

Liberty News Desk
ছবি: সংগৃহীত

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে রোববার দিবাগত রাত ৩টায় ঢাকায় পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।

শনিবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড. ইউনূসও ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ করেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে পৌঁছান।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে, ড. ইউনূস ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আন্তঃধর্মীয় সম্পর্ক আরও জোরদারে আলোচনা হয়।

এলএনডি/বিজি

English News : www.libertynewsbd.com
বাংলা সংবাদ : www.bangla.libertynewsbd.com
X : www.x.com/libertynewsbd
Instagram : www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন