মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ পাঠানো হয়।
এই মিশনটি তিনটি পরিষেবা- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের নিয়ে গঠিত রেসকিউ ও মেডিকেল টিম নিয়ে গঠিত। এতে মোট উদ্ধার কর্মকর্তা ও চিকিৎসক সংখ্যা ৫৫ জন। এ ছাড়া তিনটি বিমানের ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন।
উদ্ধারকারী ও মেডিকেল দলের সদস্যরা তাদের নিজেদের প্রয়োজনীয় খাবার, স্বাস্থ্যবিধির সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম এবং রান্নার বাসনসহ প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেড় টন তাঁবু।
এলএনডি/এনই






