শীতে গায়ের ত্বক উঠছে, এর প্রতিকার কী?

Liberty News Desk
ছবি : সংগৃহীত

শীতের সময় অনেকের হাতের তালুতে ছোট ফোসকা দেখা দেয়, আর সেই ফোসকা শুকিয়ে গেলে ত্বক খোসার মতো উঠতে শুরু করে। এটি শীতকালীন একটি সাধারণ সমস্যা। ঠাণ্ডা, শুষ্ক বাতাসের কারণে হাতের চামড়া তার আর্দ্রতা হারায় এবং খসখসে হয়ে যায়। কখনও সাদা দাগ, রুক্ষভাব, এমনকি জ্বালাপোড়া কিংবা হালকা চুলকানিও দেখা দিতে পারে।

এ ধরনের সমস্যা বেশির ভাগ ক্ষেত্রে ঠাণ্ডা পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, বেশি সাবান ব্যবহার করা বা শুষ্ক বাতাসে দীর্ঘ সময় থাকা—এসব কারণে আরও বেড়ে যায়।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, শীতে হাতের ত্বকের ওপরের স্তরটি সহজেই শুকিয়ে মৃত কোষে পরিণত হয়ে খোসা ছাড়তে শুরু করে। এর প্রধান কারণ হলো—ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়া, অতিরিক্ত ঠাণ্ডার সংস্পর্শ, গরম পানি দিয়ে বারবার হাত ধোয়া অথবা হালকা ধরনের একজিমা। তাই এই সময়ে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।

বিশেষজ্ঞরা আরও জানান, ঠিকমতো যত্ন না নিলে ত্বক ফেটে ছোট ছোট ক্ষত তৈরি হতে পারে, যা পরবর্তীতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই সকালে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে হাত ভালোভাবে ময়েশ্চারাইজ করা উচিত। বাইরে গেলে বা কাজের সময় গ্লাভস পরলে ত্বক বেশ সুরক্ষিত থাকে।

ফোসকা ও চামড়া ওঠা প্রতিরোধে ঘরোয়া উপায়ঃ

  • নারকেল তেল: এটি ত্বকের গভীরে পুষ্টি জোগায়। নারকেল তেলের অ্যান্টিফাঙ্গাল ও ময়েশ্চারাইজিং গুণ ত্বকের শুষ্কতা কমায়।
  • গ্লিসারিন: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর। নিয়মিত ব্যবহার করলে হাত নরম থাকে।
  • লেবু-মধু মিশ্রিত গরম পানি: হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লেবু ও মধু মিশিয়ে হাত ধুলে শুষ্কতা কমে এবং আরাম পাওয়া যায়।

কীভাবে এড়ানো যায় শীতের ত্বক সমস্যাঃ

  • খুব ঠাণ্ডা পানি দিয়ে ঘন ঘন হাত না ধোয়া।
  • সাবানের বদলে মৃদু প্রাকৃতিক ক্লিনজার বা তেলভিত্তিক হাত ধোয়ার উপকরণ ব্যবহার করা।
  • বাইরে থেকে এসে হাত ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগানো।

এই সহজ অভ্যাসগুলো মেনে চললে শীতের শুষ্কতা, ফোসকা, আর চামড়া ওঠার মতো সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন