জামের সঙ্গে খাবেন না যেসব খাবার

Liberty News Desk

মধু মাস জ্যৈষ্ঠ শেষ হয়ে গেলেও এখনো বাজারে জাম পাওয়া যাচ্ছে । মিষ্টি ও রসালো স্বাদের এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। এ ফলের নানা উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। আর জামে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার। এ ফল পেট পরিষ্কার করে এবং পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। 

এ ছাড়া জাম রক্ত পরিষ্কার করে এবং মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এতে থাকা ভিটামিন ‘সি’ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কিন্তু এতকিছু গুণ থাকা সত্ত্বেও জাম খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এমন কিছু খাবার আছে, যা খাওয়ার পর জাম খাওয়া ঠিক নয়।  এই যেমন—মিষ্টি

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, জাম খাওয়ার পরপরই ভুল করেও কখনো মিষ্টি খাওয়া উচিত নয়। কমপক্ষে আধাঘণ্টার ব্যবধান থাকা উচিত। তা না হলে হজমজনিত সমস্যা সৃষ্টি হবে।

এ ছাড়া আছে পানি পান। অন্যান্য রসালো ফলের মতো, জাম খাওয়ার পরপরই পানি পান করা উচিত নয়। এতে হজম প্রক্রিয়া খারাপ হতে পারে। যার ফলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেবে। 

আরও আছে আচার। যে কোনো আচার সম্পূর্ণ নিষেধ। জাম টক-মিষ্টি স্বাদের একটি ফল। আর আচার প্রায় সম্পূর্ণ টক। তাই জাম ও আচার কখনই একসঙ্গে খাওয়া উচিত নয়। দুটি একসঙ্গে খেলে বুক জ্বালাপোড়া, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যা হতে পারে।

আবার জামের সঙ্গে দুধ খাওয়া ঠিক নয়। জাম খাওয়ার আগে কিংবা পরে দুধ খাবেন না। কারণ উভয়েরই ঠান্ডা প্রভাব রয়েছে। এ কারণে দুটি খাবার একসঙ্গে খেলে বদহজম, গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে । যদি আপনি দুটি খাবারই খেতে চান, তাহলে কম হলেও আধাঘণ্টার ব্যবধান রাখা উচিত। 

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন