যুজতরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লেডেমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে ওভাল অফিসে। ওভাল অফিস হচ্ছে “হোয়াইট হাউজ” এ অবস্থিত যুজতরাষ্ট্রের রাষ্ট্রপতি’র দপ্তর।
ইতিমধ্যে ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেল এই ক্লিপটি প্রচার করেছে এবং নেট দুনিয়ায় উক্ত ক্লিপটি ভাইরাল হয়ে গিয়েছে। তীব্র সমালোচনা জন্ম দিয়েছে ভিডিও ক্লিপটি।
শুধু ট্রাম্প নয়, বাকবিতণ্ডায় যোগ দেন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স। ট্রাম্প এবং ভ্যান্স মিলে জিলেন্সকিকে শাসাতে দেখা যায় ব্রিটিশ ব্রডকাস্টিং চ্যানেলের ভিডিও ক্লিপটিতে।
ভিডিও ক্লিপের লিঙ্ক :
লিবার্টি নিউজের বার্তা সম্পাদক তারিক লিটু নিউজ ডেষ্কে জানান যে এই অতি উচ্চ-পর্যায়ের দুই দেশের রাষ্ট্রপতি’র বৈঠক খুবই সম্মানজনক (রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী), ফর্মাল এবং আপ্যায়ন-ভিত্তিক হওয়ার কথা এবং যুগ-যুগ ধরে হয়ে আসছে।
উনি আরও যোগ করেন যে এরকম ঘটনা নজিরবিহীন এবং সকল কূটনৈতিক কালচারের বাহিরে।






