ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

Liberty News Desk

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।

স্থানীয় সূত্র জানায়, সকালে টহলের সময় হঠাৎ পেছন দিক থেকে ছোড়া দুটি গুলি বিপিন কুমারের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত ধর্মনগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী জানান, আহত সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে।

বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে বিপিন কুমারের চিকিৎসা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএসএফের স্থানীয় বা দিল্লির সদর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, বিএসএফ সদস্যকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন