দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের হিন্দুত্ববাদী দলগুলোর বিক্ষোভ

Liberty News Desk

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে হাইকমিশনের সামনে জড়ো হয় এবং একপর্যায়ে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

বিক্ষোভ কর্মসূচির আশঙ্কায় সকাল থেকেই বাংলাদেশ হাইকমিশন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাইকমিশন সংলগ্ন পুরো এলাকাকে তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে হাইকমিশন চত্বরে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে কয়েক দিন ধরেই বিভিন্ন স্থানে বিক্ষোভ চলেছে। এসব বিক্ষোভের পেছনে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের হত্যাকাণ্ডকে কেন্দ্রীয় কারণ হিসেবে উল্লেখ করছে আন্দোলনকারীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন