নরেন্দ্র মোদির বিজয় দিবসের বার্তায় নেই বাংলাদেশের নাম

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এই লড়াইয়ে যুক্ত হয়। সে কারণে ভারতেও ১৬ ডিসেম্বরকে বিজয়ের দিন হিসেবে পালন করা হয়।

তবে এই দিনের মূল তাৎপর্য বাংলাদেশের জন্যই সর্বাধিক, কারণ ১৯৭১ সালের এই দিনেই জাতি হিসেবে বাংলাদেশ চূড়ান্ত স্বাধীনতা লাভ করে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দেন। ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে তুলে ধরলেও সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করেননি।

মোদির পোস্টে বলা হয়, ‘বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করি, যাদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের অটল মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করেছে। এই দিনটি তাদের সাহসিকতাকে সম্মান জানায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়।’

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন