ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পেন্টাগনের নিশ্চিত তথ্য অনুযায়ী, এতে চারজন নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, বৃহস্পতিবারের এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে সমালোচনার মুখে পড়েছে।

ইউএস সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন নৌযান টার্গেট করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত রুট ব্যবহার করে মাদক পরিবহনে যুক্ত ছিল। কমান্ড দাবি করেছে—হামলায় নৌযানে থাকা চারজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ২ সেপ্টেম্বরের দুটি পৃথক হামলার তথ্য প্রকাশের পর পুরো অভিযানের বৈধতা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত চলছে। বিশ্লেষকদের মতে, এসব আক্রমণ সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেপ্টেম্বরে ঘটনার পর মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় কমিটিগুলোও নতুন তদন্ত শুরু করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফা হামলার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রী নয়, বরং অ্যাডমিরাল ফ্রাঙ্ক মিচ ব্রাডলি দিয়েছিলেন। ধারণা করা হয়, ওই দ্বিতীয় হামলায় প্রথম আক্রমণ থেকে বেঁচে যাওয়া দুই ব্যক্তি নিহত হয়েছিলেন।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরজুড়ে মাছ ধরার নৌকা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। এসব অভিযানে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ ঘটনাগুলোকে বিচারবহির্ভূত হত্যা হিসেবে বর্ণনা করে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

যদিও হোয়াইট হাউস বলছে যে সব অভিযানে সশস্ত্র সংঘাতের আইন মেনে চলা হয়েছে, তবে আইন বিশেষজ্ঞদের মতে—নিরস্ত্র ব্যক্তির ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের আওতায় পড়ে। যুক্তরাষ্ট্রের সামরিক ম্যানুয়ালেও জাহাজডুবির পর উদ্ধারপ্রার্থীদের ওপর আক্রমণকে স্পষ্টভাবে অবৈধ বলা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন