পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলা, নিহত ৬

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন সন্ত্রাসী ও তিন এফসি সদস্যসহ মোট ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য ডনের তথ্য অনুযায়ী, সোমবার এফসি সদর দপ্তরে হামলার সময় এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ জানান, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান শুরু করে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের কেপি ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। ২০২২ সালে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি বাতিল করার পর নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন