দুর্ঘটনার কবলে ওমরাহযাত্রী বহনকারী বাস, নিহত ৪২

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস এবং ডিজেলভর্তি ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সৌদি স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর অনুযায়ী, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাত্রা করছিল। বাংলাদেশি সময় রাত ২টার দিকে মুফরিহাত এলাকায় দুর্ঘটনা ঘটে।

খালিজ টাইমস জানিয়েছে, বাসের বেশিরভাগ যাত্রী হায়দরাবাদের (তেলেঙ্গানা) নাগরিক ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে যাত্রীদের বের হওয়ার সুযোগ প্রায় ছিল না। নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। তবে সঠিক সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামের একজন ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখনও জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি কেন্দ্রীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, তারা দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন