বসনিয়ায় নার্সিংহোমে আগুন, নিহত ১১

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সারাজেভো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের তুজলা শহরের ওই নার্সিংহোমে আগুনের সূত্রপাত হয়। পরে পুলিশ মৃতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে। আহতদের মধ্যে দমকল বাহিনীর পাঁচ সদস্য এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে নার্সিংহোম ভবনের সপ্তম তলায় আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টা সময় লাগে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিংহোমটির অনেক বাসিন্দাই ছিলেন শয্যাশায়ী ও অসুস্থ, ফলে তাদের দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের উপরের তলার জানালা দিয়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে পুরো এলাকা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন