৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা গত দুই দশকে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেহের নিউজের খবরে জানানো হয়, ইয়েমেনে এই শহীদ স্মরণ সপ্তাহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যায়, সেই জাতি কখনও পরাজিত হয় না। শাহাদাত হচ্ছে অপমান ও ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার এক অটুট প্রাচীর।”

তিনি আরও বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে উপনিবেশিক শাসনামল এবং আধুনিক সময় পর্যন্ত নানা বিপর্যয় নেমে এসেছে।

হুথি নেতা দাবি করেন, “আমেরিকানরাই স্বীকার করেছে, গত ২০ বছরে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই মুসলিম বিশ্বে বাস করতেন। এই হত্যাযজ্ঞ চলেছে এমন এক সময়ে, যখন মুসলমানরা ছিল দুর্বল অবস্থায়।”

তিনি বলেন, ইসরাইল গাজায় মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে জিম্মি করে আত্মসমর্পণ করাতে চেয়েছিল, কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আবদুল-মালিক আল-হুথির ভাষায়, “যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম জাতিগুলোকে মানসিকভাবে বিভ্রান্ত করে দাসত্বে পরিণত করার চেষ্টা করছে। তারা অন্য দেশ দখল করে সেই জনগণকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।”

তিনি আরও যোগ করেন, “এই শক্তিগুলোর মধ্যে কোনো মানবিকতা নেই; নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতেও দ্বিধা করে না।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন