আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

Liberty News Desk
ফাইল ছবি

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের নিকটবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে সাতজনের মৃত্যু এবং অন্তত ১৫০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। (সূত্র: আল জাজিরা)

ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে, এবং স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামানগান প্রদেশের জনস্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিম জোয়ান্দা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, আহতের সংখ্যা ১৫০ এবং মৃতের সংখ্যা ৭।

তিনি আরও জানান, সবাইকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে, এবং তথ্যগুলো হাসপাতাল থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে মাজার-ই-শরিফের খোলম এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার।

ভূমিকম্পের পর আতঙ্কে বহু মানুষ মধ্যরাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

এর আগে, গত ৩১ আগস্ট আফগানিস্তানে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্প বিশেষজ্ঞ ব্রায়ান ব্যাপটির তথ্য অনুযায়ী, ১৯০০ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন