চীনের জিলিন প্রদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উত্তর কোরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে চায়না ডেইলি।
চীনা ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্রের তথ্যমতে, ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত অঞ্চলের হুনচুন এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
সংস্থাটির প্রতিবেদনে আরও জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪৩.০৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৩১.১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলএনডি/এমআর






