নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ৩৮

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ওই ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং জ্বালানি ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহে এগিয়ে আসলে হঠাৎ করে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়, মুহূর্তেই আগুনে পুড়ে যায় বহু মানুষ।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, ‘বেশিরভাগ হতাহত ব্যক্তি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের সময় বিস্ফোরণের শিকার হন।’

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) স্থানীয় শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ভয়াবহ যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের বেহাল অবস্থার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।’

প্রসঙ্গত, নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির অনেক সড়কের নাজুক অবস্থা এবং রক্ষণাবেক্ষণের অভাবের কারণে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা সেখানে অস্বাভাবিক নয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন