যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ ১৯

Liberty News Desk
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে এক সামরিক ধরনের বিস্ফোরক উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন জন নিহত এবং ১৯ জন নিখোঁজ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হাম্প্রিজ কাউন্টির ওই নিরিবিলি স্থানে ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ নামের কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এমন তীব্র ছিল যে তা কয়েক মাইল দূর থেকেও শোনা যায়।

উদ্ধারকারী সংস্থাগুলোর পাঠানো বিমানচিত্রে ধ্বংসস্তূপ, ভাঙা গাড়ি ও কারখানার অবশিষ্টাংশ দেখা গেছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়ে থাকে, এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন; তবে নিখোঁজের সংখ্যা এবং নিহতের চুড়ান্ত সংখ্যা এখনো স্পষ্ট নয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক ও মহাকাশ সংক্রান্ত প্রয়োজনে, এমনকি পরিত্যাক্ত স্থাপনা ভাঙার কাজে ব্যবহৃত বিস্ফোরক উপাদান এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে—এটাই তাদের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। কোম্পানির প্রধান প্রধান স্থাপনা টেনেসির বাস্কনর্টে, যেখানে ১,৩০০ একরের ক্যাম্পাসে আটটি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব রয়েছে।

একের পর এক ছোট-বড় বিস্ফোণের আশঙ্কায় উদ্ধারকারীরা প্রথমদিকে ভেতরে প্রবেশ করতে পারেননি। আগুন এখনও জ্বলছে কিনা বা আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কি না, তাও তখন পর্যন্ত নিশ্চিত ছিল না। বিস্ফোরণস্থলে অ্যালকোহল-তামাক-অস্ত্র- বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা পৌঁছে ঘটনাটি তদন্ত করছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন