গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পর গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে কিছু অতিরিক্ত শর্ত নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে সংগঠনটি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন, “ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করতে পারি। তবে বর্তমানে চলমান সংঘাতের মধ্যে এই প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ইতোমধ্যে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করেছি। এটি শুধু গাজা নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।”

এদিকে, ট্রাম্পের এই মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তারা ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, ট্রাম্প পূর্বে হামাসকে তার শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে সংগঠনটিকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন