যুক্তরাষ্ট্রে শাটডাউন দ্বিতীয় দিনে, সমাধান মিলছে না

Liberty News Desk
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) টানা দ্বিতীয় দিনে গড়িয়েছে। তবে এ পরিস্থিতি নিরসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কোনো ঐকমত্য দেখা যাচ্ছে না; বরং একে অপরকে দায়ারোপ করছে দুই দলই।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাজেট অফিসের পরিচালক রাস ভাউগটের সঙ্গে বৈঠকে বসে কোন প্রকল্পগুলো বাজেট থেকে বাদ দেওয়া হবে, তা চূড়ান্ত করবেন তিনি। ইতোমধ্যেই হোয়াইট হাউস কয়েকটি ব্লু স্টেটের বিলিয়ন ডলারের প্রকল্প স্থগিত বা বাতিল করেছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, অচলাবস্থার কারণে বিপুল সংখ্যক ফেডারেল কর্মী চাকরি হারাতে পারেন। তার ভাষায়, “হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের মুখে রয়েছেন।”

এদিকে ইয়ম কিপুর ছুটির কারণে বৃহস্পতিবার সিনেটে কোনো ভোট অনুষ্ঠিত হয়নি। যদিও প্রতিনিধি পরিষদ সাত সপ্তাহের জন্য অর্থায়ন বাড়ানোর একটি বিল পাস করেছে, সিনেটে সেই বিল নিয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে।

ডেমোক্র্যাটরা দাবি করছে, প্রেসিডেন্টের কংগ্রেস অনুমোদিত তহবিল একতরফাভাবে বাতিলের ক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ করা হোক এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর-ছাড় বাড়ানো হোক।

সিনেটে শুক্রবার প্রতিনিধি পরিষদ পাসকৃত বিলের পাশাপাশি ডেমোক্র্যাটদের বিকল্প প্রস্তাব নিয়েও ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন