কলম একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী আমিরাতে উদযাপন

Liberty News Desk
সংগৃহীত ছবি

ফরহাদ হুসাইন, আমিরাতঃ আন্তর্জাতিক সাহিত্য সংগঠন কলম একাডেমি লন্ডন এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাত শাখা। এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) আবুধাবির একটি অভিজাত রেস্তোরাঁয় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আমিরাত শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরী। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাফর ভূইয়া। বক্তারা বলেন, সাহিত্যকে প্রবাসী সমাজে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে লেখালেখির প্রতি আগ্রহী করে তুলতে কলম একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তারা লেখক ও সাহিত্যিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।

আলোচনা সভায় বক্তারা লেখক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, লেখকদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং ১৮ সেপ্টেম্বরকে ‘লেখক অধিকার দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৯টি দাবি উপস্থাপন করেন। বক্তারা মনে করেন, এসব দাবি পূরণ হলে সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও সমৃদ্ধ হবে।

আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর কবীর বাপ্পি, উপদেষ্টা ও সাংবাদিক ফরহাদ হোসাইন, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মাহবুব খন্দকার, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, নির্বাহী সদস্য মাহবুবুল আলম, সদস্য রফিকুল ইসলাম রোমান, ব্যবসায়ী মোহাম্মদ মাসুম, মাইনুদ্দিন এবং সাংবাদিক আব্দুল মান্নান রানা, মাহফুজুর রহমান সাগর ও নাসির উদ্দিন।

বক্তারা বলেন, সাহিত্য একটি জাতির মানসিক বিকাশের চালিকাশক্তি। প্রবাসী লেখকদের লেখনী ও চিন্তাধারা মূলধারার সমাজে তুলে ধরতে পারলে প্রবাসী বাংলাদেশিরা বিশ্ব পরিসরে আরও বেশি সম্মান অর্জন করবেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রবাসেও এ ধরনের সাহিত্য ও সংস্কৃতির আয়োজন প্রবাসীদের মানসিক পরিমণ্ডল সমৃদ্ধ করে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন