ইসরায়েলের তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবার একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ এটিকে অপরাধমূলক ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

বিস্ফোরণের পর লা গার্ডিয়া স্ট্রিটের একটি অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, শহরের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সড়কে গাড়িটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তাকে দ্রুত তেল আবিবের ইখিলোভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ইয়াদ এলিয়াহু এলাকার লা গার্ডিয়া স্ট্রিটে ঘটে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন