চোখের পলকে সড়ক ধসে তৈরি হলো বিশাল গর্ত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চোখের পলকে সড়ক ধসে গিয়ে তৈরি হলো প্রায় ৫০ মিটার গভীর গর্ত। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত লোকজন গাড়ি ফেলে দিকবিদিক ছুটতে শুরু করে। প্রথমে গর্তটির গভীরতা ছিল প্রায় ৩০ মিটার, তবে মুহূর্তেই তা আরও গভীর হয়ে যায়। চার রাস্তার মোড়ে ঘটে যাওয়া এই বিশাল ধসে সৃষ্টি হয় তীব্র যানজট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ায়। এতে পুরো এলাকাই এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

ইতোমধ্যে পাইপ থেকে বের হওয়া পানির প্রবল চাপে বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে এবং পুলিশের একটি ট্রাক সেই বিশাল খাদে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে থাইল্যান্ডের ভাজির জেলার কেন্দ্রীয় হাসপাতাল ও মেট্রো স্টেশনের সামনে। পরে স্থানীয় প্রশাসন পুরো এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। (সূত্র: ব্যাংকক পোস্ট)

ঘটনার পর হাসপাতাল ও থানার কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়—হঠাৎ করেই রাস্তার একাংশ ধসে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়, যেখানে পুলিশের একটি ট্রাক পড়ে যায়। আতঙ্কে লোকজন গাড়ি ফেলে পালাচ্ছে। খাদের ভেতর দিয়ে পানির স্রোত সবকিছু ভাসিয়ে নিচ্ছে। এ সময় পাশের একটি ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে আবারও চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন