সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, নিখোঁজ ১২৪

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাইওয়ান। এ পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১২৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও অবিরাম বৃষ্টিপাত চলছে। টাইফুনের প্রভাবে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর দ্বীপ ভূখণ্ড হংকংয়েও সারাদিন বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে গেছে। তবে হংকং থেকে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাগাসা প্রথম আঘাত হানে সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপে। ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার বেগে বইতে থাকা এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি আঘাত হানে তাইওয়ানের উপকূলে।

তাইওয়ানের জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে বিপুল সংখ্যক কর্মী মাঠে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট এই শক্তিশালী নিম্নচাপ এতটাই প্রবল ছিল যে, একে আনুষ্ঠানিকভাবে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন